. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু

মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে আনোয়ার হোসেন (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্রলি গাড়িটি তিনি চালাচ্ছিলেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আনোয়ারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে আনোয়ার বুশরা ডেকোরেশনের দোকান থেকে মালামাল বোঝাই করে ট্রলি গাড়ি নিয়ে ফকিরাঘোনায় কাজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে মিয়াজির পাড়া এলাকায় পৌঁছালে ট্রলি গাড়ি উল্টে তিনি চাকার নিচে পড়ে যান।

বুশরা ডেকোরেশনের মালিক জাহাঙ্গীর আলম জানান, সকালেই তিনি তার দোকানের ৬ জন স্টাফকে বিভিন্ন চলমান কাজে পাঠিয়েছিলেন। আনোয়ারকে মালামাল নিয়ে ফকিরাঘোনায় কাজের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। মাঝপথে এমন দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান।

তিনি বলেন, ‘আনোয়ার খুবই ভালো একজন স্টাফ ছিলেন। গত দেড় বছর ধরে আনোয়ার আমার দোকানে কাজ করে আসছিলেন।’

নিহত আনোয়ার হোসেন বড় মহেশখালীর মুন্সীর ডেইল এলাকার মৃত তজু মিয়ার ছেলে। মাত্র নয় মাস আগে বিয়ে করেছিলেন আনোয়ার। তার এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় সরকারি সহায়তা: মগনামায় ৪৬৫ জেলে ও ১৯৯ পরিবার পেলেন চ

1

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2

কলাতলীর গ্যাসপাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু, মৃত তিন

3

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

4

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় ম

5

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

6

কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ

7

হ্নীলা সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক

8

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

9

পেকুয়ায় ১০ মিনিটের আগুনে পুড়ে ছাই করাতকল

10

সাগরে নিম্নচাপ, কক্সবাজারসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকে

11

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক শান্তি দিবসে শান্তি র‌্যালি ও আলো

12

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

13

আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য: সালাহউদ্দিন আহমদ

14

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

15

ভোটের আগেই এমপি হাসনাত! মঞ্জুরুল করতে পারবেন না নির্বাচন

16

টেকনাফে সুপারির বাম্পার ফলন, বাড়ছে কৃষকের আয়

17

ঈদগাঁও বাজারে গভীর রাতে আগুন, পুড়ল তিনটি দোকান

18

সাইবার অপরাধ ঠেকাতে পুলিশের আলাদা ‘সাইবার ইউনিট’:স্বরাষ্ট্রম

19

নাফ নদীতে স্থবিরতা ভেঙে টেকনাফ বন্দরে বাণিজ্য ফেরাতে উদ্যোগ

20