. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ‘গানে গানে জুলাই’, অংশ নিল দুই শতাধিক শিশু

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে প্রেরণাদায়ী বিভিন্ন গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।

তর্পনা দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি ও কক্সবাজার জাসাসের শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ সাহেদ ও শিফা। এ ছাড়া জুলাইয়ের বিভিন্ন গান নিয়ে দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির নৃত্যদল।

এর আগে বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। কক্সবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

আয়োজকেরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এসব সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

1

হাদির সমাধিস্থলে তারেক রহমান

2

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

3

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই: আলীকদমে জাবেদ র

4

কক্সবাজারে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারের পাশে ছাত্রদলের কেন

5

আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় ইউএনও ও স্বাস্থ্য কর্মকর্তার

6

অবিলম্বে মাদুরোকে মুক্তির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

7

জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও ফেলানীর স্মৃতি সরিয়ে ফেলার অভিযো

8

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা ন

9

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

10

খালেদা জিয়ার শোককে জাতি গঠনের শক্তিতে পরিণত করতে হবে: সালাহউ

11

ছুটির দিনে পাহাড়ের টানে আলীকদমে পর্যটকের ঢল, মুখর প্রকৃতির র

12

জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনে সালাহউদ্দিন আহমদ-দোষারোপের র

13

কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইটে ভাইস প্রিন্সিপালের ছবিতে ভার

14

চার আসনে পোস্টাল ভোটগ্রহণ সম্পন্ন, সর্বাধিক ভোট পড়েছে কক্সবা

15

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

16

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

17

কর্ণফুলী টানেল সড়কে ‘রাইড শো’, প্রাইভেট কারের ধাক্কায় আহত ২

18

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

19

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

20