. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার শিল্পকলায় নজরুলের বর্ষার সুরে মুগ্ধ দর্শক

নজরুল বর্ষ উপলক্ষে কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন ‘বর্ষায় নজরুল’। কবি নজরুল ইসলামের বর্ষা ঋতু নিয়ে লেখা গান, কবিতা ও নাট্যাংশের পরিবেশনায় সাজানো হয় অনুষ্ঠানটি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি, কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতে একাডেমির তালযন্ত্র বিভাগের শিক্ষার্থীরা তবলা লহড়া পরিবেশন করেন। এরপর নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশন করেন একাডেমির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির সাবেক সহসভাপতি ও খেলাঘর সংগঠক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্না, পাহাড়ি ফুল খেলাঘর আসর ও ঝংকার শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম মোরশেদ এবং উদীচী কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সৌরভ দেব।

বক্তারা শিশু-কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনার প্রশংসা করেন। তাঁরা বলেন, নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চা আরও বিস্তৃত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের বছরব্যাপী বিভিন্ন আয়োজনের কথাও তুলে ধরেন তাঁরা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী ইয়োনা ইরা দাশ। তাঁর স্বতঃস্ফূর্ত, প্রাঞ্জল ও অভিনব উপস্থাপনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে আরো বাড়ল সোনার দাম

1

আগের নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন হবে: সিইসি

2

ইরানে বাড়ছে হামলা, মধ্যপ্রাচ্যে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়ে

3

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

4

চট্টগ্রাম বন্দরের সামনে উপদেষ্টার গাড়ি আটকে আন্দোলনকারীদের ব

5

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধি

6

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

7

দুই প্রার্থীর পক্ষে ‘আলোচিত’ চার মুখ, কক্সবাজার–৪ আসনে বদলাচ

8

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

9

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

10

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

11

চার দিন পর মিলল নিখোঁজ গৃহবধূর লাশ, সদর হাসপাতালের লিফটের নি

12

কক্সবাজারগামী ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপে শিশু আহত

13

কক্সবাজার ৩ ও ৪ আসনে ১০ প্রার্থী বৈধ, মনোনয়ন বাতিল ১ জনের

14

চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি

15

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

16

কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের মাসিক সমন্বয় সভা

17

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না: মোদী

18

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

19

রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে শপিংমল, মার্কেট ও দোকান

20