. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২২, ছিনতাইকারী-চোরসহ ওয়ারেন্টভুক্ত আসামি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চিহ্নিত ছিনতাইকারী, চোর, মাদকসেবী, ধর্তব্য অপরাধে জড়িত ব্যক্তি ও আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটন শহর কক্সবাজার ও এর আশপাশের ইউনিয়নগুলোর নিরাপত্তা জোরদার এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এ বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ২২ জনের মধ্যে ৩ জন ছিনতাইকারী, ৬ জন চোর, ৮ জন মাদকসেবী, ধর্তব্য অপরাধে জড়িত ৩ জন এবং পরোয়ানাভুক্ত ২ জন রয়েছেন।

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন কলাতলীর ঝিরঝিরি পাড়ার সাইফুল ইসলাম বাবু, পাহাড়তলীর মো. ইসমাঈল ওরফে বাঘা এবং লাইট হাউস ফাতের ঘোনা এলাকার আমান উল্লাহ।

চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চকরিয়ার কাকরা এলাকার সজিব দে ও অপু দে, কক্সবাজার পৌরসভার রুমালিয়ারছড়ার রশিদ আহম্মদ ও আব্দুর রহিম এবং সমিতিপাড়ার নেছার উদ্দিন ও মো. আইয়ুবকে।

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার আটজন হলেন জেলগেট এলাকার মো. এনামুল হক, মুহুরি পাড়ার রবিউল হাসান, সেন্ট্রাল সুইচ গেইটের আব্দুল করিম, লাইট হাউসের আবুল ফয়েজ, ফিশারিঘাটের নুরুল আলম এবং পিএমখালীর এরশাদুল ইব্রাহিম, মো. এহেছান ও আবু তৈয়ব।

এ ছাড়া ধর্তব্য অপরাধে জড়িত থাকার অভিযোগে পশ্চিম বাহারছড়ার মো. রুহুল আমিন ও মো. মোস্তফা এবং উখিয়ার মধ্য রাজাপালংয়ের মো. মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে আদালতের পরোয়ানাভুক্ত আসামি পাহাড়তলীর মো. ইসমাইল ও পিএমখালীর তৈয়বা বেগমকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, পৌরসভা ও আশপাশের এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন এটিএম নুরুল বশর চৌধুরী

1

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

2

উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্র

3

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

4

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্

5

লামায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো মেশিন-পাইপ জব্দ

6

এ+ পাওয়া শিক্ষার্থীসহ উত্তীর্ণদের সংবর্ধনা দিল নুরুল আবরার ফ

7

জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও ফেলানীর স্মৃতি সরিয়ে ফেলার অভিযো

8

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

9

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল, উৎসবের আমেজ আদাল

10

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

11

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ, কারণ জানালেন নিজেই

12

টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ পুল

13

লামায় ২০ নারীর হাতে সেলাই মেশিন, সঙ্গে ফলদ চারা

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

16

ডাকাতির প্রস্তুতিকালে রামুতে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার মেশি

17

জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

18

ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন

19

পেকুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

20