. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৭ ঘণ্টা পর বাঁকখালী নদী থেকে স্কুলছাত্র মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. শাহীনের (১৫) মরদেহ প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত মো. শাহীন রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকার প্রবাসী নুরুল আমিনের ছেলে। সে স্থানীয় মনসুর আলী সিকদার আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকার বাদামতলী মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে শাহীনসহ তিন বন্ধু পাশের বাঁকখালী নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে দুইজন পানিতে তলিয়ে যাওয়ার মতো পরিস্থিতির শিকার হয়। পরে একজন উঠে আসতে পারলেও শাহীন পানির নিচে তলিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা নদীতে নেমে বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও শাহীনের সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১৭ ঘণ্টা তল্লাশির পর বৃহস্পতিবার সকালে পানির নিচ থেকে শাহীনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আমিন বলেন, ফুটবল খেলা শেষে তিন বন্ধু নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে শাহীন পানির নিচে তলিয়ে যায়। এরপর স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, স্থানীয়রা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল এসে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সকালে ৭ টার দিকে মরদেহ উদ্ধার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার বাদে যোহর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা

1

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

2

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব

3

পেকুয়ায় বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ: তিন ঘন্টাও হয়নি

4

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩, উদ্ধার ১৮

5

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

6

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

7

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

8

আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ ইয়াবাসহ আটক ১

9

নির্বাচন ও গণভোট/ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

10

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

11

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

12

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

13

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

14

নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

15

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্

16

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২১৫ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উ

17

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৯

18

উখিয়ায় অবৈধ মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

19

মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশু নিহত

20