. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

বাংলাদেশের কৌশলী গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭ বছর) ও তার সহযোগী আলমগীর হোসেনকে (৩৪ বছর) আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়।

রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বিভিন্ন সোর্স থেকে জানা যায়, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর থেকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাচ্ছে। জানা যায়, হত্যা করে ভারতে প্রবেশ করে তিনি বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশে বনগাঁর সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

আইএসপিআরের তথ্যমতে, বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং শনিবার (৭ মার্চ) রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।

আইএসপিআর আরও জানায়, আটকরা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে খুন করে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘুরে অবশেষে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে। এ বিষয়ে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর

1

নির্বাচন ঘিরে কক্সবাজারে জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন

2

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল, উৎসবের আমেজ আদাল

3

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

4

আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

5

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্যহাতি, চলছে চিকিৎসা

6

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত : চরমোনাই

7

বন্যার ক্ষত না শুকাতেই পাহাড়ি ছড়ায় বালু তোলার হিড়িক, বাড়ছে ন

8

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্

9

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

10

শাহজাহান চৌধুরীর শেষ জনসভা জনসমুদ্র, জীবনের শেষ দিন পর্যন্ত

11

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

12

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট

13

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

14

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

15

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

16

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

17

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

20