. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামুর ৪০ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে রামুর ১১ ইউনিয়নের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আয়োজকেরা বলছেন, তরুণদের খেলাধুলায় যুক্ত করার পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। নতুন কুঁড়ি স্পোর্টস ক্লাব, রামুর আয়োজনে এবং রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সাঈদ হোসাইন আকাশ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে সংসদীয় এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনকে নিয়মিতভাবে সহযোগিতা করা হবে।’

তিনি আরও বলেন, রামু উপজেলার প্রত্যন্ত অঞ্চলের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাঁদের শারীরিক ও মানসিক বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট ও অন্যান্য ক্রিকেট সামগ্রী, ভলিবল, দাবা, লুডু ও স্কিপিংসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোকতার আহমেদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাঈম মো. হারুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রামু প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির সমাধিস্থলে তারেক রহমান

1

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জর

2

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

3

তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময়

4

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২

5

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

6

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

7

ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর

8

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে: মাহ

9

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

10

নির্বাচন কি স্থগিত হতে পারে? যা বললেন ইসি

11

পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্

12

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র

13

চার আসনে পোস্টাল ভোটগ্রহণ সম্পন্ন, সর্বাধিক ভোট পড়েছে কক্সবা

14

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ আটক ১১

15

পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ

16

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

17

চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১

18

সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে ভেসে এল ৩ মরদেহ

19

মায়ের ইন্তেকালের ৯ দিনের মাথায় পিতৃহারা মাওলানা ইমতিয়াজ উদ্দ

20