. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, দেশের জন্য। বিএনপির রাজনৈতিক অঙ্গীকার এদেশের হতদরিদ্র মানুষের পাশে থাকা, কেননা আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং জনগণের নিকট দায়বদ্ধ সরকার।

তাই জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সরকার সবসময় জনগণের পাশে থাকবে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা বিএনপির উদ্দেশ্য, আদর্শ এবং অঙ্গীকার।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন, "সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা"। আমরা ক্ষমতাবান নই, আমরা দায়িত্বপ্রাপ্ত।

আমরা জনগণের জন্য, যেকোন দৈব-দুর্বিপাকে পাশে থাকব। 
মন্ত্রী বলেন, শুধু গৃহহীনদের নয়-সরকার ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য ও গবাদিপশু খামারিদের বন্যার ক্ষতি পুষিয়ে দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের জন্য ব্যাপক পরিকল্পনা করেছে।

যার সুফল ক্ষতিগ্রস্তরা সহসাই পাবেন।
মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদরাসা, রাস্তাঘাট আগের অবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে সরকার। তিনি বলেন, আমরা দেশের উপকূলের জেলাসমূহে শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করব। আর অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য যে সমস্ত স্লুইস গেটের মুখ বন্ধ ছিল তা খুলে দেওয়ার ব্যবস্থা ইতোমধ্যে সরকার নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হাতে স্লুইস গেট ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ আর থাকছে না, এসব এখন থেকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি দেখ-ভাল করবে।

তিনি শনিবার (১৮ জুলাই) সকালে পেকুয়া উপজেলা চত্বরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত সম্প্রতি বন্যায় গৃহহারা শতাধিক পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন- চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন। প্রাথমিকভাবে সাম্প্রতিক বন্যায় পেকুয়া-চকরিয়ায় গৃহহীন ২০ পরিবারের মাঝে টিন ও আসবাব সামগ্রীসহ মূল্যবান মালামাল তুলে দেওয়া হয়। পরে আরও ৮০ পরিবারের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে গৃহসহায়ক সামগ্রী দেওয়া হবে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শনিবার সকাল থেকে তার নির্বাচনি এলাকা পেকুয়া ও মাতামুহুরি উপজেলায় ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনি পেকুয়ার মেহেরনামা, শিলখালী, বারবাকিয়া বাজার, টইটং, রাজাখালী সবুজ বাজার এলাকায় বন্যাদুর্গত শত শত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এরপর উজানটিয়া সোনালী বাজারের স্লুইস গেট পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল

1

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

2

ঢেউয়ের সুরে আজানের অপেক্ষা : কক্সবাজার সৈকতে ইফতারের মিলনমেল

3

সরকারি জায়গায় যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের উচ্ছেদ করা হবে

4

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

5

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

6

সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই জামায়াত জোটে যোগদান

7

শকুন ও সভ্যতা - জি এম ইশরাফ উদ্দিন

8

পেকুয়ার আলোচিত হত্যা মামলার আসামি সিফাত টেকনাফে গ্রেফতার

9

বন্ধুর ঘুষিতে প্রাণ গেল ১০ বছরের তারেকের

10

ড. মুহাম্মদ ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রা

11

আগের নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন হবে: সিইসি

12

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

13

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন দুই টিওবি উদ্বোধন

14

কক্সবাজার সিটি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

17

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

20