. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

লামায় সিএনজির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা হিমছড়ি এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মিনহাজ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইয়াংছা হিমছড়ি এলাকায় চকরিয়া থেকে লামাগামী একটি সিএনজি অটোরিকশা মিনহাজকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর সিএনজি চালক আহত শিশুটিকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মিনহাজের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে স্বজনেরা তাকে চট্টগ্রামে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাতটার দিকে তার মৃত্যু হয়।

নিহত মিনহাজ লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা হিমছড়ি পাড়ার বাসিন্দা জাহেদুল ইসলাম ও হামিদা বেগমের ছেলে।

মিনহাজের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ ঘটনায় শোক ও ক্ষোভ দেখা দিয়েছে।

দুর্ঘটনার কারণ এবং এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে ভেসে এল ৩ মরদেহ

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

3

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৩ ফুটের অজগর উদ্ধার, বনে অবম

4

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

5

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

6

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

7

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চকরিয়া ইউনিক হাসপাতালের

8

ঈদগাঁওতে গ্যাস বিক্রিতে অনিয়ম, অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

9

রমজানে উখিয়ায় প্রশাসনের বাজার তদারকি, ৩ জনকে জরিমানা

10

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট: বিয়ের অনুষ্ঠানে ‘এক পদে’র বে

11

নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না—রাষ্ট্রদূত ব্রেন্ট

12

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রামুর ওসির

13

লামায় সিএনজির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

14

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ

15

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

16

চার দিন পর মিলল নিখোঁজ গৃহবধূর লাশ, সদর হাসপাতালের লিফটের নি

17

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না:

18

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

19

গণভোট ও অপরাধ প্রতিরোধে কক্সবাজারে সায়মুন সংসদের গণসচেতনতা ক

20