. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি:

শীতের মনোরম আবহ ও ছুটির আনন্দঘন আমেজে পর্যটকের ঢল নেমেছে রাঙ্গামাটি পার্বত্য জেলায়। পাহাড়, নীলাভ হ্রদ ও প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসছেন এই পর্যটন নগরীতে। পর্যটকের কোলাহলে মুখর হয়ে উঠেছে শহর ও আশপাশের দর্শনীয় স্থানগুলো, ফিরেছে প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই জেলার অন্যতম আকর্ষণ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কাপ্তাই হ্রদের বুকজুড়ে বিস্তৃত এই সেতুর ওপর দাঁড়িয়ে পাহাড়ঘেরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা। একই সঙ্গে পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পলওয়েল পার্কে।

সবুজে ঘেরা পরিবেশ, সাজানো বাগান ও লেকপাড় পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে শহরের কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধের পাশে নির্মিত আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেন। বিভিন্ন ফুল ও নানা প্রজাতির গাছ এবং আধুনিক স্থাপনার কারণে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে সংযোগ সড়কটি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পর্যটক ও স্থানীয়রা পরিবার-পরিজন নিয়ে এখানে সময় কাটাচ্ছেন।

এছাড়া শুভলং ঝর্ণা, রাজবন বিহার, কাপ্তাই লেকসহ আশপাশের পর্যটন স্পটগুলোতেও দর্শনার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পর্যটকের আগমনে স্থানীয় হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও নৌযান ব্যবসায় নতুন গতি এসেছে। ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে পর্যটনের এই ধারাবাহিকতা রাঙ্গামাটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ

1

সীমান্তে গুলিবিদ্ধ শিশু আফনানের মাথার খুলি ফ্রিজে

2

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

3

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

4

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

5

ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন দাবি আমিনুলের

6

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

7

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পিটিয়ে হত

8

দেশের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য, লামায় সংবর্ধিত কৃত

9

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

10

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

11

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

12

কলাতলীর ছড়া থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

13

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন

14

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন

15

পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটা

16

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৩ ফুটের অজগর উদ্ধার, বনে অবম

17

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

18

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপ

19

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

20