. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের বাংলাদেশে আনার চেষ্টা চলছে।

সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রেপ্তার আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

রোববার ভারতের সংবাদমাধ্যম পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) বরাতে জানায়, ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে প্রায় আড়াই মাস আগে ঢাকার পুলিশ তাদের ভারতে অবস্থানের তথ্য দিলেও তখন ভারত তা অস্বীকার করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২

1

কলাতলীর ছড়া থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

2

কক্সবাজারের আইকনিক রেলস্টেশন: ‘লাভের গুড়’ শেষ পর্যন্ত কার ঘর

3

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার দেওয়ালধসে ৪ শিক্ষার্থীর মৃ

4

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উন্নয়ন, শান্তি ও সম্প্রীত

5

আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ ইয়াবাসহ আটক ১

6

বন্যার ক্ষত না শুকাতেই পাহাড়ি ছড়ায় বালু তোলার হিড়িক, বাড়ছে ন

7

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

8

কক্সবাজার সিটি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্

9

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু বেড়

12

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্

13

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

14

কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক

15

৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব

16

কক্সবাজার সহ ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

17

‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে জবাব দিলেন শাহাদাত

18

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে ব

19

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্

20