. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৈঠক শেষে নাহিদ ইসলাম: ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ :

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার দুপুর ১টার দিকে এনসিপির প্রতিনিধি দলটি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসে।

বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে আমরা ৫ আগস্টই পরাজিত করেছি। তার বিরুদ্ধে যে সাজার রায় হয়েছে সেই রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

ভারতের ভূখণ্ড ব্যবহার করে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে এ ব্যাপারে ভারতকে শক্তিশালী বার্তা দেওয়ার কথাও বলেন তিনি। দেশে সংখ্যালঘু নির্যাতনের ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং অপপ্রচার বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্যও প্রধানমন্ত্রীকে বলেন এনসিপি নেতারা।

বৈঠকে এনসিপির পক্ষে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। অন্য উপস্থিত তিনজন হলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হলো।

প্রথম দল হিসেবে এনসিপির নেতারা দুপুরে সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা পরিকল্পনায় মতবিরোধ ট্রাম্প-নেতানিয়াহু

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

3

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ

4

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্র

5

জাতিসংঘ মহাসচিব হিসেবে ফিফা সভাপতিকে চান ট্রাম্প

6

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

7

গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

8

নলকূপ স্থাপনের সময় হঠাৎ মাটির নিচ থেকে বের হলো আগুন

9

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

10

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

11

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

12

সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল ব

13

ঢাকায় আসছেন চীনা মন্ত্রী লিউ হাইসিং, কাল রাষ্ট্রপতি-প্রধানম

14

দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

15

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

16

রামুতে টমটমের চালকের আসনে মিলল চালকের মরদেহ

17

মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত

18

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

19

দুর্নীতির কারনে আমরা বার বার পিছিয়ে পড়ছি: লুৎফুর রহমান কাজল

20