. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন

রামু সেনানিবাস যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।

প্রতিবছরের ন্যায় এ বছরও রামু সেনানিবাসে দিনটি উদযাপনে মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং রামু ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

এসময় তিনি স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূঁয়সী প্রশংসা করেন। তিনি দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, “ জাতীয় পর্যায়ে যেকোন দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়েও আলোকপাত করেন। “

এছাড়াও, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান, রামু সেনানিবাসের জিওসি।

অনুষ্ঠানে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল,আলমগীর মুহামদ মাহফুজ উল্লাহ ফরিদ, শামীম আরা স্বপ্না লোহাগাড়া-সাতকানিয়ার সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

1

হামিদুর রহমান আযাদের স্থাবর সম্পত্তি স্ত্রীর চেয়ে কম

2

কর্ণফুলীতে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, ছাঁটাই হাজারো শ্র

3

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

4

আদালত থেকে ফেরার পথে দুই বোনের মৃত্যু, ঘরে ফেরা হলো না

5

আ.লীগ নেতাদের সঙ্গে এসপি জাহাংগীরের যোগাযোগ ব্যক্তিগত, বাহিন

6

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

7

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধান

8

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

9

শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের সম্মাননা পেলেন পেকুয়া মহিলা দলের নেত্

10

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

11

মায়ের ইন্তেকালের ৯ দিনের মাথায় পিতৃহারা মাওলানা ইমতিয়াজ উদ্দ

12

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

13

কোনাখালীর সাবেক চেয়ারম্যান দিদার গ্রেফতার

14

মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

15

ডাকাতির প্রস্তুতিকালে রামুতে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার মেশি

16

টেকনাফে ৪ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

17

টেকনাফে শাহাজাহান চৌধুরীকে জামায়াত সমর্থক শাহ আজমের অকট্য ভা

18

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২

19

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক কাউন্সিলর আজাদ ২ দিনের র

20