. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার সড়কে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ৮ জনের

এক দিনের ব্যবধানে একের পর এক দুর্ঘটনায় কক্সবাজারে প্রাণ হারিয়েছেন অন্তত আটজন। কোথাও বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কোথাও সড়কে হঠাৎ সামনে আসা কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে দুই যুবকের। আবার অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন একই পরিবারের চার সদস্য। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

একই সময়ে ধারাবাহিক প্রাণহানির ঘটনায় কক্সবাজারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি সড়ক ও রেলপথের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে অরক্ষিত রেলক্রসিং, ঝুঁকিপূর্ণ সড়ক ও যানবাহন চলাচলে অসতর্কতা এসব দুর্ঘটনার পেছনে কতটা দায়ী, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত রামু ও কক্সবাজার সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মহেশখালীতে পৃথক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন।

এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে। শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় একটি সিএনজিচালিত অটোরিকশা। এতে একই পরিবারের চারজন নিহত হন।

নিহতরা হলেন কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩১), তাঁর বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সি ছেলে সাহিল এবং রুবেলের ছয় মাস বয়সী শিশুকন্যা মাশ্রুফা।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন তারা। কাটিরমাথা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায়। কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্য তিনজন।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। রেললাইনের দুই পাশে বড় বড় গাছ থাকায় সড়ক থেকে ট্রেন আসার বিষয়টিও সহজে দেখতে পান না চালকেরা। ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন ওই রেলক্রসিং পার হতে হয় যানবাহন ও পথচারীদের।

একই দিন সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন নাদিম হাসান (১৬)। তিনি রত্নাপালং এলাকার নাজমুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা একটি এসি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক নাদিম গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শুক্রবার বিকেলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান ভূঁইয়া। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা গেলে সেটিকে আইনের আওতায় আনা হবে।

এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মহেশখালীতে ঘটে আরেকটি দুর্ঘটনা। মাতারবাড়ী প্রকল্পের বন্দর সড়কে সামনে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারান দুই যুবক। আহত হন আরও একজন।

নিহতরা হলেন কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন (২৪) এবং আব্দুস ছালামের ছেলে সৌদি আরবফেরত ইকবাল (২৫)। আহত মোহাম্মদ কাইয়ুমের (২৪) বাড়িও একই এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকাল থেকেই এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এতে বন্দর সড়কটি পিচ্ছিল হয়ে পড়ে। সন্ধ্যার পর তিনজন একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ একটি কুকুর সামনে চলে এলে সেটিকে বাঁচাতে গিয়ে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলেই শাহীন ও ইকবালের মৃত্যু হয়। গুরুতর আহত কাইয়ুমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজারের পশ্চিম পাশে শামান্তা গ্যাস ফিলিং স্টেশনের সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তামিম ইকবাল নামের এক স্কুলছাত্র। তিনি বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী বলে জানা গেছে।

সব মিলিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টায় কক্সবাজারের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথের দুর্ঘটনায় আটজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য, দুজন যুবক এবং দুজন কিশোর বা স্কুলপড়ুয়া।

এক দিনের ব্যবধানে এতগুলো প্রাণহানির ঘটনা আবারও সামনে এনেছে কক্সবাজারের সড়ক ও রেলপথের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা। বিশেষ করে রেলক্রসিংয়ে গেট ও গেটম্যান না থাকা, মহাসড়কে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ এবং বৃষ্টিতে পিচ্ছিল সড়কে যান চলাচলের ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিটি দুর্ঘটনার পেছনে কারণ আলাদা হলেও পরিণতি এক-মুহূর্তের দুর্ঘটনায় নিভে যাচ্ছে তরতাজা প্রাণ, স্বজন হারিয়ে অসহায় হয়ে পড়ছে পরিবারগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দান

1

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

2

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

3

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

4

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

5

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

6

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

7

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

8

চকরিয়ায় পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

9

কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র

10

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

11

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

12

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

13

কক্সবাজারে পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে ডিআইজি

14

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

15

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

16

মাঝরাতে ছয় ছাপাখানায় শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

17

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

পেকুয়ায় সড়ক বন্ধ করে ট্রাকে লবণবোঝাই: ট্রাকচালককে জরিমানা

20