. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারে প্রশাসনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে সকলের সমন্বয়ে মহান দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল আলম, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, পৌর প্রশাসক শামীম আল ইমরান, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি–বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, আলোকসজ্জা, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান,
বিজয়মেলাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।
সভা শেষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।

অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্ট্রার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্ট্রার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে।

আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ ফজলে আজিম।

সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল তুলে ধরে জানানো হয়, সারা দেশে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি অর্থনৈতিক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন কর্মী। স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী খানার ওপর পরিচালিত এ শুমারির বিভিন্ন তথ্য ও ফলাফল নিয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় অর্থনৈতিক শুমারির লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. তানজীব হাসান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব মোহাম্মদ ফজলে আজিম বলেন, জনগণকে সঠিক তথ্য-উপাত্ত দেওয়ার বিষয়ে বর্তমান সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। এ জন্য তথ্য বা ডাটা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। সচেতনতা ছাড়া সঠিক পরিসংখ্যান অনুধাবন করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবাহী বাসের চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা নারী নিহত

1

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

2

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়

3

সমুদ্রসৈকতে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

4

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

5

টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

6

টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

7

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসনের ঘোষণা ‘ভিত্তি

8

কক্সবাজারগামী ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপে শিশু আহত

9

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

10

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

11

চকরিয়া পৌরশহরের অলিগলিতে ময়লার স্তূপ, নাক চেপে চলছেন পথচারীর

12

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

13

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

14

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল ও ভোকেশনালে পাসের হার বেশি

15

কক্সবাজারে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২২, ছিনতাইকারী-চোরসহ ওয়ারেন্ট

16

বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও বনায়ন উপকারভোগীদের আ

17

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন কিম

20