. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

তোষকের নিচে ২৪ লাখ টাকার ইয়াবা, ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার রোহিঙ্গা নারী

নিজস্ব প্রতিবেদক

​কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা মূল্যের ৮ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ১৪ এপিবিএন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যায়।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উখিয়ার ক্যাম্প-২/ইস্টের এ/৮ ব্লকের জানে আলমের বসতঘরে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত নারীর নাম মিনারা বেগম (২০)।

​অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বসতঘরটি ঘিরে ফেলে ১৪ এপিবিএনের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন এক ব্যক্তি। পরে ঘরে তল্লাশি চালিয়ে খাটের তোষকের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০টি জিপার ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো খুলে গণনা করে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

​পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। ঘটনাটি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন জানান, গ্রেপ্তারকৃত মিনারা বেগমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

1

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন যুবলীগের সাধার

2

নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেটের ‘পুনরুদ্ধার’ চান বিজেপির

3

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

4

চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের নামে মাম

5

তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএন

6

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

7

সমুদ্রসৈকতে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

8

মেরিন ড্রাইভের ভাঙ্গন পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

9

কক্সবাজারকে সিটি করপোরেশন করার পরিকল্পনা, ২০২৬ সালের মধ্যে ম

10

চকরিয়ায় অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

11

জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও ফেলানীর স্মৃতি সরিয়ে ফেলার অভিযো

12

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র

13

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ১১ বিজিবি

14

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রতিমন

15

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতা

16

১০ মাস পর পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন, তবে চলছে না জাহ

17

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

18

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

19

স্ত্রীর লাশ রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় স্ব

20