. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জন আটক

সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ হতে ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় গত ২৩ নভেম্বর ২০২৬ সোমবার সকাল ৭টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে, জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ২৮ টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছসহ ১০১ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

1

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল

2

টেকনাফে ভাড়া নেওয়ার কথা বলে টমটমচালক অপহরণ

3

আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

4

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ রোহিঙ্গা তরুণ

5

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

6

কক্সবাজারের আইকনিক রেলস্টেশন: ‘লাভের গুড়’ শেষ পর্যন্ত কার ঘর

7

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার

8

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

9

টেকনাফে শাহাজাহান চৌধুরীকে জামায়াত সমর্থক শাহ আজমের অকট্য ভা

10

এখন প্রচার চালালে প্রার্থিতা বাতিল, সভা-সমাবেশ নিষিদ্ধ শনিবা

11

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

12

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরাতে নীতিগতভাবে রাজি মিয়ানমার

13

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়

14

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

15

থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ

16

টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪

17

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

18

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র

19

ঈদগাঁওতে গ্যাস বিক্রিতে অনিয়ম, অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

20