. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গার ব্যাগে ছিলো অস্ত্র তৈরির সরঞ্জাম, পুলিশ দেখেই দৌড়

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরি এলজির ছয়টি ব্যারেলসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।


এ ঘটনায় নুরুল আমীন (২৮) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার শরণার্থী ক্যাম্প-১ ইস্টের আমবাগান এলাকার নিচের বাজারের জি/৭ ব্লকে এ অভিযান চালানো হয়।

আটক নুরুল আমীন ক্যাম্প-২ ওয়েস্টের ডি/৫ ব্লকের মো. হালিলের পুত্র।

১৪ এপিবিএন সূত্রে জানা যায়, লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের একটি দল নিয়মিত টহলের সময় ল্যাপটপের ব্যাগ হাতে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখে।

তার চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার বহন করা ব্যাগ তল্লাশি করে দেশীয়ভাবে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেল, স্টেইনলেস স্টিলের পাইপের চারটি কাটা অংশ এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ছয়টি রেত উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি ব্যারেলের দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার করা সরঞ্জাম পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশ

1

দেশে ৫.১ মাত্রায় ভূমিকম্প অনুভূত

2

১৫ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

3

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি

4

পরীমনিকে লিগ্যাল নোটিশ, যেসব কাজে বিরত থাকার আহ্বান

5

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

6

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অব

7

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

8

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ড

9

আওয়ামীলীগ ভারতের দল,ভারতীয় সেবাদাস সরকার ছিলো-চকরিয়ায় সালাহউ

10

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

11

দাম বাড়ল এলপি গ্যাসের

12

পেকুয়ায় অবৈধ বাঁধ অপসারণ: স্বস্তিতে ১০ হাজার মানুষ

13

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

14

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর ১১ দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনু

15

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্

16

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

17

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারির

18

খালের চরে বাঁধ দিয়ে মাছ চাষ আর নয়: মাতামুহুরীতে স্বরাষ্ট্রমন

19

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

20