. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারের পাশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের রামু ও সদর উপজেলার দেড় হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার রামু ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ছাত্রদল অতীতেও মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে থাকবে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হোসেন মাদু, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী সব জাহাজ ত্রুটিযুক্ত: ঝুঁকি নিয়ে

1

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক ২

2

রামুর গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

3

একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন

4

ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন শুরু আজ, ফি কত

5

মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

6

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে: মাহ

7

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

8

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে চিঠি, হাদির

9

হোয়াইক্যংয়ে ২ লাখ ইয়াবাসহ একজন আটক

10

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে এক ব্যক্তি গ্রেপ্তার

11

লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে এনসিপি নেত্রীকে হত্যার হুম

12

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

13

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ

14

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক শান্তি দিবসে শান্তি র‌্যালি ও আলো

15

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

16

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল

17

মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত

18

কোনাখালীর সাবেক চেয়ারম্যান দিদার গ্রেফতার

19

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

20