. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে এনসিপি নেত্রীকে হত্যার হুমকি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে এসব হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। হুমকির বার্তায় ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও ব্যবহার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাহমুদা মিতু। এ সময় হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। এর মধ্যে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোইয়ের নামও ব্যবহার পাঠানো একটি বার্তাও রয়েছে।

ফেসবুক পোস্টে মাহমুদা মিতু বলেন, ‘সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি।’

তিনি বলেন, ‘শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেয়া হয়।’

‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে মাহমুদা মিতু লেখেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’

পোস্টের শেষাংশে শহীদ ওসমান হাদির বক্তব্য স্মরণ করে তিনি লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই ভারতের একটি কুখ্যাত অপরাধী চক্রের প্রধান। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম আলোচনায় আসে। হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক ফৌজদারি মামলায় তার নাম রয়েছে। বলিউড তারকাদের হুমকি দেওয়ার বিভিন্ন ঘটনায়ও বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

তবে মাহমুদা মিতুর হোয়াটসঅ্যাপে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোইয়ের পরিচয়ে পাঠানো হুমকির সঙ্গে ওই গ্যাং জড়িত কি না সেটা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে

2

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

3

আজ রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

4

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে ব

5

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী

6

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

7

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

8

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

9

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

10

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় ম

11

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে জাপানি সহযোগিতা অব্যাহত রাখার আহ্

12

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

13

আন্তঃমন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ইনানী থেকে জাহাজ চলা

14

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

15

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

16

২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোব

17

রোগ হওয়ার আগেই ঝুঁকি শনাক্ত করছে এআই

18

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

19

মহেশখালীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, ছাত্রলীগ-যুবলীগের ৫৩ জ

20