. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটকের ক্ষোভ

ঈদের তৃতীয় দিন ও টানা সরকারি ছুটির শেষ দিনে কক্সবাজার সমুদ্রসৈকত যেন হয়ে উঠেছে এক প্রাণচঞ্চল জনসমুদ্র। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের ভিড়ে পর্যটন নগরী পেয়েছে উৎসবের নতুন রূপ।

সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ভিড় করেন ভ্রমণপিপাসুরা। কেউ নেমেছেন সমুদ্রস্নানে, কেউ ব্যস্ত স্মৃতিবন্দী করতে, আবার কেউ প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর আনন্দে ডুবে আছেন।

তবে এই উৎসবমুখর পরিবেশের মাঝেই অনেক পর্যটকের কণ্ঠে শোনা গেছে অসন্তোষ। তাঁদের অভিযোগ, ঈদকে ঘিরে হোটেল ভাড়া ও খাবারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি ব্যয় করতে হচ্ছে। এমনকি সৈকতে বিনোদনের খরচও বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

সপরিবারে ঘুরতে আসা সানজিদা খানম রেখা জানান, দাম কিছুটা বেশি হলেও পরিবেশ ও নিরাপত্তা সন্তোষজনক। অন্যদিকে কুমিল্লার শেখলা জান্নাত জানান, পরিবার নিয়ে ভালো সময় কাটছে, তবে বিনোদনের আরও সুযোগ থাকলে অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হতো।

অভিযোগের বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পর্যটকের চাপ বাড়ার কারণে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কিছুটা মূল্যবৃদ্ধি হয়েছে। তবে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ তাঁরা অস্বীকার করেন।

এদিকে বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বশীলদের। সি-সেইফ লাইফগার্ড সদস্য জয়নাল আবেদনী ভুট্টো বলেন, লাখের বেশি পর্যটক সমাগম হয়েছে, সীমিত জনবল নিয়েও আমরা সর্বোচ্চ সতর্ক আছি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটন খাতে শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ চলছে।

আনন্দ আর অভিযোগের এই মিশ্র বাস্তবতায় ঈদের ছুটির শেষ দিনেও কক্সবাজারে ভিড় কমেনি। বরং সাগরের ঢেউয়ের মতোই মানুষের উচ্ছ্বাস আর প্রত্যাশা দু’টিই ছিল সমানতালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

1

বাবাসহ ইরানের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেবোই: সুপ্রিম লিডা

2

পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটা

3

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

4

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

5

নাফ নদীতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে টেকনাফে যুবকের পা বিচ্

6

৫০ বছর পর পেকুয়ার টৈটংয়ে চিতাবাঘের দেখা, আতঙ্কে এলাকাবাসী

7

২০ ভরি স্বর্ণসহ জগদীশের আছে ৮ কোটি টাকার সম্পদ!

8

কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র

9

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

10

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল ও ভোকেশনালে পাসের হার বেশি

11

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান,৭৬ হাজার টাকা জরিমানা

12

রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক

13

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

14

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

15

বন্যার ক্ষত না শুকাতেই পাহাড়ি ছড়ায় বালু তোলার হিড়িক, বাড়ছে ন

16

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

17

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

20