. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়া-মাতামুহুরীতে ১০ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ার পর এবার পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন শনিবার (১৮ জুলাই) তিনি নিজে উপস্থিত থেকে দুই উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। একই সঙ্গে তিনি দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন, বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র পরিদর্শন করবেন এবং ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের অবস্থাও সরেজমিনে দেখবেন।

এর আগে মন্ত্রীর পক্ষ থেকে পেকুয়া পৌরসভা, সদর ইউনিয়ন, রাজাখালী, মগনামা, উজানটিয়া, বারবাকিয়া, শিলখালী ও টৈটং ইউনিয়নের জন্য বরাদ্দ করা ত্রাণসামগ্রী সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মাতামুহুরী উপজেলার জন্য বরাদ্দকৃত ত্রাণও সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক ছাফওয়ানুল করিমের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবক গত এক সপ্তাহ ধরে ত্রাণের ১০ হাজার প্যাকেট প্রস্তুত করেন বলে জানা গেছে।

প্রেস উইং জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে ১০ হাজার পরিবারকে সহায়তা দেওয়া হলেও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে সফরের প্রথম দিন শুক্রবার চকরিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। ক্ষয়ক্ষতির জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিনব্যাপী কর্মসূচি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

1

হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

2

রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বা

3

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

4

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

5

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

6

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

7

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

10

পদত্যাগ করেছেন আইজিপি

11

রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ

12

অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

13

ফেসবুক পোস্টে সহায়তার আবেদন, ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার

14

পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর

15

মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে

16

প্রাইভেট কার থেকে ৯২ হাজার ৬০০ ইয়াবাসহ আটক ১

17

দোহাজারীতে যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ রোহিঙ্গা আটক

18

মন্ত্রিসভায় যাচ্ছেন যারা

19

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

20