. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

খারাংখালী সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার

 টেকনাফ প্রতিনিধি

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারাংখালী বিজিবি বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় পাচারের উদ্দেশ্যে রাখা দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। এ কারণে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা ইয়াবাগুলো আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

1

চকরিয়ার আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩

2

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

3

পেকুয়ায় বন্যার্তদের পাশে চিকিৎসকদের মানবিক উদ্যোগ

4

সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারানো হানিফের পাশে শাহজাহান চৌধু

5

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

6

চকরিয়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু: প্রশাসনের অভিযানে ৭

7

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, গুরুত্ব পাবে রাষ্ট্রপ

8

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

9

জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা গুরুতর আহত, খবর শুনে মায়

10

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

11

১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট, তফসিল ৮ এপ্রিল

12

যাত্রীবাহী বাসের চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা নারী নিহত

13

জেলা ছাত্রশক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানো

14

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

15

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

16

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

17

তামাক ছাড়তে কৃষকদের মুরগির ঘর, বিকল্প জীবিকায় উদ্যোগ

18

নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন ৩৯ হাজার টাকার সার জব্দ করেছে বিজি

19

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

20