. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২৭) সভাপতি পদে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক বায়ান্ন’র কক্সবাজার প্রতিনিধি স.ম ইকবাল বাহার চৌধুরী ও দৈনিক মানব জমিনের প্রতিনিধি সরওয়ার আলম শাহীন যৌথ নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর। সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণ ও বিজয় টিভির প্রতিনিধি বর্তমান সাধারণ সম্পাদক হোবাইব সজীব ও সাংগঠনিক সম্পাদক পদে দিদারুল করিম নির্বাচিত দপ্তর সম্পাদক পদে, দৈনিক আপনকন্ঠ পত্রিকার আলা উদ্দিন আলো ও কক্সবাজার কন্ঠের কফিল বিন আমির অর্থ সম্পাদক।

রবিবার (৪ জানুয়ারী’২৬) কক্সবাজার নিরিবিলিস্থ সিবিএন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক ইমাম খাইর। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন, সরওয়ার আলম শাহীন ও এম দিদারুল করিম।

এদিকে নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস প্রত্যক্ষ করা গেছে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করার পর পরবর্তী অভিষেক অনুষ্ঠানে অন্যান্য সদস্যগণ একে একে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দের করতালি, ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজারের অবস্থানরত সাংবাদিক নেতৃবৃন্দ। নবনির্বাচিত বিজয়ী প্রার্থীরা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনসহ ফোরামের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

1

কলাতলীর গ্যাসপাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু, মৃত তিন

2

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

3

৮০ ভাগ মুসলমানের দেশে কোনো বিধর্মী সংসদে যেতে পারবে না

4

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

5

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

6

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

7

ঈদযাত্রা শুরু: কক্সবাজার স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে

8

বাবাসহ ইরানের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেবোই: সুপ্রিম লিডা

9

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

10

হামিদুর রহমান আযাদের স্থাবর সম্পত্তি স্ত্রীর চেয়ে কম

11

“মানবতার মুক্তির বার্তা দিতে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আস

12

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

13

চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ই

14

একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের রুখে দেওয়ার: গোলাম পরওয়া

15

কক্সবাজারে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

16

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

17

প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

18

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

19

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

20