. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

পলাতক আসামি সীমান্ত দিয়ে দেশে ঢুকতে চাইলে গ্রেপ্তার করা হবে: বিজিবি

কোনও বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনও ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন।

সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি এসব কথা বলেন।

কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ময়মনসিংহ সেক্টরের অধীনে ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় তিনটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। সীমান্তে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলও জোরদার করা হয়েছে।

বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশ-ইন থেকে প্রতিহত করা হয়েছে। এ ছাড়া চারজন মানব পাচারকারীকে আটক এবং ১৩ জনকে পাচারের হাত থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৭০ জন মাদক চোরাকারবারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে বিজিবি সেক্টর কমান্ডার আরও বলেন, কোনও সন্দেহভাজন ব্যক্তি কিংবা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। দেশের সার্বভৌমত্ব ও মানুষের জানমাল রক্ষায় সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

মাদকের টাকা জোগাড়ে মেয়েকে বিক্রির অভিযোগ, ৯৯৯-এ ফোনে শিশুকে

2

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

3

মেয়র থেকে চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন শাহাদাত হোসেন

4

রামু বিআরডিবি কার্যালয় পরিদর্শনে ইউএনও মো. জিল্লুর রহমান

5

কক্সবাজার উপকূলে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

6

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় ম

7

ভোগান্তির অবসান, আলোর মুখে পেকুয়ার নোয়াখালী সেতু

8

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

9

চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১

10

মেরিন ড্রাইভে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

11

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

12

হোয়াইক্যংয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

13

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

14

দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

15

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল

16

গর্জনিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুহিববুল্লাহকে

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

19

আজ জাতিসংঘ দিবস

20