. .
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন সংলগ্ন এলাকায় এসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি এসি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বুকে থাকা সোহাগ পরিবহনের একটি চাকরির পরিচয়পত্র থেকে প্রাথমিকভাবে তার নাম Shaikh Sohidul Islam Noyon বলে জানা গেছে।
নিহতের পরিচয় নিশ্চিত করা এবং পরিবারের সদস্যদের সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ ওই যুবককে চিনে থাকলে অথবা তার পরিবারের ঠিকানা ও যোগাযোগের তথ্য জানা থাকলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিহতের স্বজনদের দ্রুত খুঁজে বের করতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।
মন্তব্য করুন