. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় আসছেন চীনা মন্ত্রী লিউ হাইসিং, কাল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) যোগাযোগ ও সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে তিন দিনের সফরে আজ রাতে ঢাকায় আসছেন দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।


সফরকালে আগামীকাল বুধবার তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এ ছাড়া রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখবেন তিনি।

সেমিনার শেষে একটি গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, লিউ হাইসিংয়ের প্রথম ঢাকা সফরে রাজনৈতিক সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় আসবে। বিশেষ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, জ্বালানি সহযোগিতা এবং চীনের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দেশটি থেকে ঢাকায় আসা প্রথম জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা লিউ হাইসিং। গত জুনে রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে সহযোগিতা বাড়ানোর সমঝোতা স্মারকও ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শীর্ষ বৈঠকের পর প্রকাশিত যৌথ ইশতেহারেও দুই দেশের রাজনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এতে বলা হয়েছে, ১৯৭৫ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন ও বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক আস্থা সুদৃঢ় করেছে, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও জোরদার করেছে এবং বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নিয়েছে। দুই দেশের সরকার, আইনসভা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি উচ্চপর্যায়ের সফর অব্যাহত রাখা এবং সুশাসন-সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও একমত হয়েছে দুই পক্ষ।

লিউ হাইসিং বুধবার রাজধানীর একটি হোটেলে ‘যেখানে ইতিহাস পথ দেখায়: চীন–বাংলাদেশের রাজনৈতিক দলের গণ্ডি ছাড়িয়ে উদ্যোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। এতে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে। একই অনুষ্ঠানে বাংলাদেশ–চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ উদ্বোধনের কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের কচ্ছপিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি এমপি শা

1

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্র

2

জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা গুরুতর আহত, খবর শুনে মায়

3

বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি

4

দরিয়ানগরে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ঢাকা থেকে

5

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব

6

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

7

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ

8

পবিত্র শবে বরাত আজ

9

টেকনাফে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: জরিমানা

10

ইরানে বাড়ছে হামলা, মধ্যপ্রাচ্যে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়ে

11

ধলঘাটায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও কার্তুজ

12

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কক্সবাজারে নাগরিক সংলাপ: যা বললেন ব

13

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার

14

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

15

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

16

নভেম্বরে ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

17

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২১৫ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উ

18

ফাইনালে মাঠে নামার আগেই মেসির রেকর্ড

19

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

20