. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

টেকনাফের ঝিমংখালী সীমান্ত পয়েন্ট থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঝিমংখালী বিওপির সদস্যরা শাকেরের মৎস্যঘেরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে মৎস্যঘের থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

৬৪ বিজিবির অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধার করা ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

1

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

2

মহেশখালীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, ছাত্রলীগ-যুবলীগের ৫৩ জ

3

মাকে নিয়ে আবেগঘন পোস্ট তারেক রহমানের

4

অপরাধের মূলে মাদক-জুয়া, ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিক

5

পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটা

6

উখিয়ায় অবৈধ মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

7

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

8

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

9

চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

10

রোহিঙ্গা সংকটের ৯ বছর: মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

11

চট্টগ্রাম মহানগরে আতঙ্কের নাম ‘ডেভিড ইমন’

12

সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বা

13

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

14

কক্সবাজারে পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে ডিআইজি

15

৩৬ দিন সাগরে ভেসে থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে করলো মহেশখা

16

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

17

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামীকাল

18

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

19

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

20