. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে বিদেশি অস্ত্র উদ্ধার, ৩২৭ গুলিসহ রোহিঙ্গা নারী আটক

টেকনাফে পৃথক দুটি অভিযানে একটি বিদেশি সাবমেশিনগান (এসএমজি) উদ্ধার ও ৩২৭টি গুলিসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র‍্যাব।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় হ্নীলা ইউনিয়ন ও নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এসব অভিযান চালানো হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড়ের পাদদেশে অভিযান চালায়। স্থানীয়ভাবে জাকিরের ডেইল পাহাড় নামে পরিচিত ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি এসএমজি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই দিন নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে পৃথক অভিযান চালায় র‍্যাব। সেখানে শামসুন নাহার নামের এক রোহিঙ্গা নারীকে ৩২৭টি তাজা গুলিসহ আটক করা হয়। তিনি ওই ব্লকের বাসিন্দা শামসুর আলমের মেয়ে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের সহকারী মিডিয়া পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক অস্ত্র উদ্ধার ও গুলিসহ নারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রতিমন

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী

3

একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ

4

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

5

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

6

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

নির্বাচন ও গণভোট/ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

9

টেকনাফে ভাড়া নেওয়ার কথা বলে টমটমচালক অপহরণ

10

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিবিদ্ধ বাংলাদেশি জেলে

11

অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

12

চকরিয়ায় ভবন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্

13

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

14

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্

15

আটলান্টিক জাহাজের কর্মচারী নিহত, বেঁচে গেলেন ১৯৪ পর্যটক

16

বিকেএসপিতে ইয়াসেরের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

17

অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে-

18

এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

19

বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে পড়েছে দ্বীপের বাসিন্দারা

20