. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগের নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন হবে: সিইসি

চ্যালেঞ্জ থাকলেও আগের নির্বাচনের চেয়ে আরও ভালো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। আগের নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তার নিচে নামার কোনো সুযোগ নেই; বরং সম্ভব হলে আরও উন্নত নির্বাচন আয়োজন করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন কবে হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এখনই নির্বাচনের দিনক্ষণ বলা সম্ভব নয়। সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে কমিশনই নির্বাচনের সময় নির্ধারণ করবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কিছু আইন ও বিধি-বিধান সংশোধনের কাজ চলছে। প্রয়োজনীয় সংশোধন শেষ করে তা মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এসব প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে।

নির্বাচন আয়োজন শুধু নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ প্রস্তুতির ওপর নির্ভর করে না উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রস্তুতিও প্রয়োজন। মাঠপর্যায়ে নির্বাচন পরিচালনা ও পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সহায়তা প্রয়োজন হবে।

সিইসি বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন প্রকৃতির। অতীতে স্থানীয় সরকার নির্বাচনে তুলনামূলকভাবে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। তাই এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হবে। সবাইকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময় দুর্গাপূজা, বর্ষা ও বন্যার আশঙ্কা, শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা এবং শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে নিয়োগের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে বলেও জানান সিইসি। এসব বিষয় সমন্বয় করে উপযুক্ত সময়ে নির্বাচন শুরু করা হবে। তবে নির্বাচন অযথা বিলম্বিত করা হবে না বলে জানান তিনি।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করতে হবে। কমিশন সেই সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার

1

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

2

তাসনিম জারার মনোনয়ন বাতিল

3

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শাম

4

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

5

পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর

6

প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাথে মাল্টিমিডিয়া জার্নালিস্ট

7

কক্সবাজারে ‘প্রশ্নপত্র’ ফাঁস / গ্রেফতারকৃতদের অপরাধ নিয়ে যা

8

পদত্যাগ করেছেন আইজিপি

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

11

নাফ নদীতে একের পর এক মরদেহ, ১৩ দিনে টেকনাফে উদ্ধার পাঁচ

12

নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

13

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি

14

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্

15

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

16

কক্সবাজারগামী ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপে শিশু আহত

17

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না: মোদী

18

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

19

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

20