. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়নের দাবি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি ও সংবেদনশীল উপকূলীয় পরিবেশের ওপর দিয়ে চলমান সড়ক নির্মাণকাজ অবিলম্বে স্থগিত করে প্রকল্পটির নকশা ও পরিবেশগত প্রভাব পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে ইকো-ডেমোক্রেটিক মুভমেন্ট বাংলাদেশ।

বৃহস্পতিবার কক্সবাজারে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

আন্দোলনকারীরা বলেন, প্রায় ৯ মিটার প্রস্থের বিদ্যমান সড়ককে সৈকত-সংলগ্ন এলাকায় প্রায় ২৮ মিটার প্রশস্ত করিডোরে রূপান্তর এবং উঁচু embankment, dyke, bridge বা viaduct ধরনের কাঠামো নির্মাণের পরিকল্পনার প্রভাব স্বাধীনভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

তাদের আশঙ্কা, এ ধরনের নির্মাণকাজ কক্সবাজারের বালিয়াড়ি, উপকূলীয় প্রতিবেশ, জননিরাপত্তা, সৈকতে মানুষের প্রবেশাধিকার এবং পর্যটননির্ভর স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রতিবাদকারীদের দাবি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের Urban Development and City Governance Project (UDCGP)-এর আওতায় সুগন্ধা পয়েন্ট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের পূর্ববর্তী পরিকল্পনায় যে alignment দেখানো হয়েছিল, বর্তমানে যে এলাকায় নির্মাণকাজ চলছে তার সঙ্গে তার পার্থক্য রয়েছে।

তাদের ভাষ্য, পূর্ববর্তী পরিকল্পনায় সড়কটি বালিয়াড়ির ওপর দিয়ে যাওয়ার কথা ছিল না। পরবর্তীতে alignment পরিবর্তন করা হয়ে থাকলে কোন technical assessment, environmental assessment এবং অনুমোদনের ভিত্তিতে তা করা হয়েছে—তা জনসম্মুখে প্রকাশ করতে হবে।

আন্দোলনকারীরা চলমান CPB-RB2 ও CPB-RB4 অংশের নির্মাণকাজ জরুরি ভিত্তিতে স্থগিতের পাশাপাশি বর্তমান alignment অনুমোদিত design ও plan অনুযায়ী হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাইয়ের দাবি জানান।

তারা আরও বলেন, alignment বা পরিকল্পনায় পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট technical basis, assessment ও approval প্রকাশ করতে হবে। পাশাপাশি BUET-এর মতো গ্রহণযোগ্য professional institution, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক), পরিবেশ বিশেষজ্ঞ, স্থানীয় stakeholder এবং community প্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রকল্পটির পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

ইকো-ডেমোক্রেটিক মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, তারা উন্নয়নের বিরোধিতা করছে না। বরং পরিবেশ, জনস্বার্থ, স্থানীয় অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেকসই উন্নয়ন চায়।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ারের সভাপতি মো. কামরুল হাসান, CEHRDF-এর যুগ্ম-প্রধান লিডার আব্দুল মান্নান রানা, YASID-এর প্রতিষ্ঠাতা কাইসার হামিদ, YouthNet for Climate Justice-এর climate activist জিমরান,জেলা ছাত্রইউনিয়নের সভাপতি অন্তর হাসান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার সাবেক আহ্বায়ক এস এস সাগর, Youth Peace Ambassador (YPG)-এর সদর উপজেলা সমন্বয়কারী আরিয়ান খান ফারাবী এবং ইকো-ডেমোক্রেটিক মুভমেন্ট কক্সবাজারের মুখপাত্র মো. জাবেদ নূর শান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের টাকা জোগাড়ে মেয়েকে বিক্রির অভিযোগ, ৯৯৯-এ ফোনে শিশুকে

1

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

2

গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

3

কক্সবাজারে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২

4

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

5

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

6

মহেশখালীতে ৭৫ কোটি টাকার জাল জব্দ কোস্টগার্ডের

7

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

8

এনএসডিএর গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

9

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

10

বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা, গ্রেপ্তার ৩

11

হলফনামায় নুরের পেশা ব্যবসা, বার্ষিক আয় ২০ লাখ টাকা

12

তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

13

চকরিয়ায় গরুর মাংসে ওজন ও মূল্য কারচুপি, ১০ হাজার টাকা জরিমান

14

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

15

চার আসনে পোস্টাল ভোটগ্রহণ সম্পন্ন, সর্বাধিক ভোট পড়েছে কক্সবা

16

কক্সবাজারে হঠাৎ এলপিজির দাম ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে গ্রাহকরা

17

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ

18

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে

19

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

20