. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের হাসপাতাল

কক্সবাজারে হেলথ টুরিজম কার্যক্রম চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন ড. জিয়াউদ্দিন হায়দার, যিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা। তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে আধুনিক করতে হলে পর্যটনবান্ধব অবকাঠামোর পাশাপাশি উন্নত চিকিৎসা সুবিধাও নিশ্চিত করা জরুরি।

রোববার (৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘কক্সবাজারের হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক কক্সবাজারে আসেন। কিন্তু তাদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা এখনো সীমিত। তাই আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি হাসপাতাল স্থাপন সময়ের দাবি। এতে পর্যটকদের চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষও উন্নত চিকিৎসা পাবেন।

তিনি আরও বলেন, চিকিৎসার জন্য প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। দেশের ভেতরে উন্নত চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা গেলে সেই অর্থ দেশের মধ্যেই ব্যয় হবে।

তিনি স্থানীয় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সরকারি ও বেসরকারি চিকিৎসকদের নিজ নিজ দায়িত্বের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য দেন এশিয়ান উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ রেসিডেন্ট মিশনের সিনিয়র হেলথ স্পেশালিস্ট রুই লিউ। এছাড়া বক্তব্য দেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী, ব্র্যাকের হেলথ সেক্টরের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডা. এস এম হাসানুজ্জামান এবং মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচি (এইচসিএমপি) বিভাগের অ্যাডমিন প্রধান মো. তৌহিদুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তাসনীম জাহান। অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুর গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

1

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

2

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র

3

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

6

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

7

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

8

পেকুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

9

তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত

10

কুতুবদিয়ার মুকুল আটক, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে

11

যত বড় রাজনৈতিক নেতাই হোক, ধর্ষণ মামলা প্রত্যাহার হবে না: আইন

12

ঘুমধুম সীমান্তে ৬ কোটি টাকার ২ লাখ ইয়াবা উদ্ধার

13

টেকনাফে এসিল্যান্ড ও কানুনগো নেই, ব্যাহত ভূমিসেবা

14

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনীতে খুদে ক্রীড়াবিদদের সঙ্গে প্

15

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

16

বিকেএসপিতে ইয়াসেরের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

17

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন এটিএম নুরুল বশর চৌধুরী

18

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

19

টেকনাফের আলোচিত সুমাইয়া হত্যা মামলায় কালাবাশি গ্রেপ্তার : কা

20