. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

চকরিয়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ কক্সবাজার এর বিচারিক হাকিম মো. আবু হানিফের আদালত এ রায় দেন বলে জানান, পাবলিক প্রসিকিউটর ( পিপি ) মো. তওহীদুল আনোয়ার।

সাজাপ্রাপ্ত আসামি জয়নাল আবেদীন (৪০) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের শাহরিয়ার পাড়ার মৃত আবু তালেবের ছেলে।

ভূক্তভোগী নারী একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার বাসিন্দা।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তওহীদুল আনোয়ার বলেন, বিগত ২০১৭ সালের ১৬ জুন সন্ধ্যায় রমজানের তারাবী নামাজ আদায়ের জন্য ভূক্তভোগী নারীর পরিবারের পুরুষ সদস্যরা স্থানীয় মসজিদে যান। এসময় ওই নারী বসত ঘরে একা অবস্থান করছিলেন। এতে জয়নাল আবেদীন ও তার এক সহযোগী মিলে বাড়ীতে ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করে। পরে ওই নারী চকরিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ নথিভূক্ত করেনি। এরপর ভূক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এজাহার দায়ের করে। পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেন। আদালত বিগত ২০১৮ সালের ৮ এপ্রিল অভিযোগ আমলে নিয়ে নথিভূক্ত করেন। পরবর্তীতে আদালত বিগত ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর দুই আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার রায় ঘোষণার জন্য আদালত দিন ধার্য করেন। এতে বিচারক আসামি জয়নাল আবেদীনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং ২ লাখ টাকা জরিমানা আদায়ের আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ৫ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে। এছাড়া অপর আসামী ছমি উদ্দিন নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস প্রদান করেছেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তওহীদুল আনোয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

1

জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

2

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে যুক্ত হলো জুলাই

3

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

4

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত

5

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া-মাতামুহুরীর ৪,৫৭১ কৃষক পেলেন আমন ধ

6

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

9

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

10

টেকনাফে এসএসসি ও সমমানে মাদ্রাসায় পাসের হার ৮৩.৮৯ শতাংশ, স্ক

11

পুলিশ হেফাজতে সেই সমন্বয়ক মাহাদী

12

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

13

অপরাধীচক্রের রক্তচক্ষু উপেক্ষা করে শতভাগ পেশাদারিত্ব নিয়ে ট

14

রামিসা হত্যা: দুই আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টের তালিকায়

15

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্

16

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

17

সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক

18

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

19

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

20