. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ায় ৩ পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ে অনিয়মের অভিযোগে তিনটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালিত এ অভিযানে চারটি মামলায় মোট ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে পাম্পগুলোর জ্বালানি তেলের মজুদ, বিক্রয় রেজিস্টার এবং মিটার যাচাই করা হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানের শুরুতে মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন-এ রেজিস্টার যাচাইয়ের সময় মিটারে গরমিল ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়।

পরে মেসার্স ইউসুফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন-এ তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরেকটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ট্যাগ অফিসার, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধি এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক

1

দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই: আলী ইমাম

2

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

3

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

4

সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্

5

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

6

নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন ৩৯ হাজার টাকার সার জব্দ করেছে বিজি

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে ব

9

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

10

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

11

গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে নেওয়া হলো ঢাকায়

12

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট

13

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় ম

14

বিয়ের পিঁড়িতে বসা হলোনা সাবরাংয়ের আনিসের

15

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

16

কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ

17

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের

18

পদত্যাগ করেছেন আইজিপি

19

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

20