. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের আলীকদমের দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম সেনা জোনের আওতাধীন পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের একটি টহল দল কেদারঝিরি এলাকায় অভিযান চালিয়ে চংলক ম্রোকে আটক করে। পরে সেনা জোন ও আলীকদম থানা পুলিশের সমন্বিত টহল দল সেখানে অভিযান চালায়।

চংলক ম্রো কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী রিজার্ভ এলাকার মেনতাম কারবারীপাড়ার বাসিন্দা। তিনি মেনথম ম্রোর ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অভিযানে ১ হাজার ১৯০ পিস অক্ষত ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া কিছু ইয়াবা ভাঙা অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চংলক ম্রো জানিয়েছে, ইয়াবাগুলো মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে দুর্গম পাহাড়ি পথ দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল। পরে চালানটি তার কাছে পৌঁছে দেওয়া হয় বলে সে জানায়।

আলীকদম থানার এসআই নিশাত বড়ুয়া বলেন, চংলক ম্রোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটি ১৩ আগস্ট করা হয়। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তাঁকে পুলিশ পাহারায় বান্দরবান সদর আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে কার্যক্রম চলছে। দুর্গম সীমান্তবর্তী এলাকাকে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্জনিয়ায় পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির প্র

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

3

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

4

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

5

রামুতে ডাম্পারের ধাক্কা দুই কন্যাশিশুর মৃত্যু

6

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

7

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

8

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া-মাতামুহুরীর ৪,৫৭১ কৃষক পেলেন আমন ধ

9

মহেশখালীতে ৭৫ কোটি টাকার জাল জব্দ কোস্টগার্ডের

10

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

11

ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: হামিদুর র

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

রামকুট তীর্থধামে মহারামনবমী মেলা ২৩ মার্চ

14

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

15

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

16

সংঘবদ্ধ ধর্ষণের মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ

17

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

18

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কক্সবাজারে নাগরিক সংলাপ: যা বললেন ব

19

আরাকান আর্মির উপর জান্তার বিমান হামলা: প্রকম্পিত এপারের সীমা

20