. .
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন মো. হোসেন (২৮) ও মো. সোহেল (২৮)। তাঁরা পান বাজার এলাকার বাসিন্দা।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, পান বাজার এলাকায় দুই যুবকের ইয়াবা সেবনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম আলীকদম থানার টহল পুলিশের একটি দল নিয়ে অভিযান চালান। এ সময় হোসেন ও সোহেলকে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তাঁরা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানে জব্দ করা দুই পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহা বলেন, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে কারাগারে পাঠানোর জন্য বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন