. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের রুখে দেওয়ার: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘একটা কালো যুগ আমাদের পেছনে, একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে। যে সময় জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, ঠিক সেই সময় আমরা আবার একটি চক্রান্ত, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য।’

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রশিবিরের ভূমিকার কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে বিপ্লবে, যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো, আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এই সংগ্রামে ইসলামী ছাত্রশিবির ছিল দুঃসাহসী, নির্ভীক বিজয়ী বীর। অনেক আত্মত্যাগ, অনেক শাহাদত, রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি।’

গোলাম পরওয়ার বলেন, ‘ইসলামী ছাত্রশিবির তথা আধিপত্যবাদবিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাতে সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার নানা প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ফেলে দিতে চায়। কিন্তু জাতির কোনো মিথ্যাচার, কোনো প্রোপাগান্ডা কখনো বিশ্বাস করবে না। তারা জানে না ইসলামী ছাত্রশিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না।’

জামায়াত নেতা আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবির সেই শক্তি, সেই প্রাণ- যে সত্তা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে ৯০ ঘণ্টার পর অনশন ভাঙলেন সাইফু

1

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

2

রামুর গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

3

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

4

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

5

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

6

পরিবারসহ কানাডা চলে যাওয়ার ঘোষণা ইলিয়াছের, মনোনয়ন বাতিল

7

ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’

8

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

9

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

10

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী সব জাহাজ ত্রুটিযুক্ত: ঝুঁকি নিয়ে

11

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

12

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

13

মসজিদ-মন্দিরের কর্মীদের মাসিক সম্মানি দেবে সরকার, বাতিল হবে

14

নতুন জালেম রুখে দেওয়ার দিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

15

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

16

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

17

‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়

18

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্প

19

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

20