. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচ দিনের ব্যস্ত সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি সফরজুড়ে বিভিন্ন দেশের সরকারপ্রধান, শীর্ষ কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি। এসব বৈঠকে রোহিঙ্গা সংকট থেকে জলবায়ু পরিবর্তন, বিশ্বশান্তি ও অর্থনৈতিক সহযোগিতা, নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের অধিবেশনে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের স্বার্থ তুলে ধরার পাশাপাশি পুরো সফরজুড়েই চলে বিভিন্ন পর্যায়ের কূটনৈতিক তৎপরতা। বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পাশাপাশি সফরে গুরুত্ব পায় অর্থনৈতিক বিষয়ও।

সফরের শেষ দিনে জেপি মরগান আয়োজিত ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনা।

এরপর কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকের মধ্য দিয়ে সফরের শেষ দিনেও অব্যাহত থাকে তার কূটনৈতিক তৎপরতা।

এদিকে, নিউইয়র্ক সময় জুমার নামাজের পর ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের সরকারপ্রধান।

সবশেষে যুক্তরাষ্ট্র সময় রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ঢাকায় অবতরণ করার কথা রয়েছে সরকারপ্রধানের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে রুল

1

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

2

টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

3

গর্জনিয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ

4

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিললো ৬০

5

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

6

হাদির সমাধিস্থলে তারেক রহমান

7

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের

8

১০ মাস পর পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন, তবে চলছে না জাহ

9

প্রাইভেট কার থেকে ৯২ হাজার ৬০০ ইয়াবাসহ আটক ১

10

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্

11

জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রা

12

গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

13

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া-মাতামুহুরীর ৪,৫৭১ কৃষক পেলেন আমন ধ

14

কক্সবাজারে পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে ডিআইজি

15

গভীর সমুদ্রে মৃত্যুঝুঁকি, জীবিত উদ্ধার ১৯ জেলে

16

বিকেএসপিতে ইয়াসেরের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

17

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

18

চকরিয়ায় ১,৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, ৭০০ জনকে চিকিৎসা

19

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

20