. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সস্তা দামে জান্নাতের টিকিট’ বিক্রির রাজনীতি এ দেশে চলবে না: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি

নির্বাচনী মাঠে ধর্মকে পুঁজি করে রাজনীতি করার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা সস্তা দামে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করছে এবং মা–বোনদের বিভ্রান্ত করছে, তারা কখনোই এ দেশে সফল হবে না।

শুক্রবার বিকেলে কক্সবাজার–৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কি ইসলামের ঠিকাদারি নিয়েছে—এই প্রশ্ন আজ মানুষের মনে। বিএনপি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়; ধর্মের নামে বিভাজনের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না। আমাদের একটাই পরিচয়—আমরা বাংলাদেশি।

তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সুসংহত ও দৃঢ় করতে বিএনপির একটি সুস্পষ্ট রাজনৈতিক পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় তিনি কক্সবাজার–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে লুৎফর রহমান কাজল বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন নগরী। বিএনপি ক্ষমতায় এলে এই শহরকে পরিকল্পিতভাবে সাজানো হবে। লবণ আমদানি বন্ধ করা হবে, একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে এবং খাসজমিতে বসবাসকারীদের জন্য টেকসই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

বিকেল ৩টায় কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে জনসভা শুরু হয়ে চলে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত। তবে সভা শুরুর আগেই দুপুর ২টা থেকে বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা জনসভাস্থলে জমায়েত হতে থাকেন। সভা শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাতলীর ছড়া থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

1

বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালো ট্রাম্প

2

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

3

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল

7

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

8

তেল নিয়ে শঙ্কার কারণ নেই: জ্বালানিমন্ত্রী

9

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল, উৎসবের আমেজ আদাল

10

টেকনাফের আলোচিত সুমাইয়া হত্যা মামলায় কালাবাশি গ্রেপ্তার : কা

11

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র

12

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

13

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

14

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরু

15

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

16

নাফ নদীতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে টেকনাফে যুবকের পা বিচ্

17

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

18

মহেশখালীতে সিএনজির চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু আয়েশা ম

19

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

20