. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামুর গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রামু প্রতিনিধি

রামুর গর্জনিয়া ইউনিয়নে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পোয়াঙ্গেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী রশিদ আহমদ সিকদার, হাজী মোহাম্মদ হোসন, মিসেস বাদশা মিয়া চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি হাফিজুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রশিদ চৌধুরী। পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইয়ানাদ আহমেদ আদিব।

আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য থোনাই চাক, শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, বেনজির রশিদ ও শামিমা সিকদার বক্তব্য দেন।

বক্তারা বলেন, জুলাই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু মুছা কুতুবী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর: মালয়েশিয়া

1

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

2

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

3

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি

4

অপরাধের মূলে মাদক-জুয়া, ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিক

5

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

6

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন যুবলীগের সাধার

7

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

8

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

9

স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

10

ভোগান্তির অবসান, আলোর মুখে পেকুয়ার নোয়াখালী সেতু

11

নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

12

ফুটবল কেনার টাকায় হাঁস চুরি, তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিল

13

এ+ পাওয়া শিক্ষার্থীসহ উত্তীর্ণদের সংবর্ধনা দিল নুরুল আবরার ফ

14

আধুনিক খেলার মাঠ গড়ার উদ্যোগ, ডুলাহাজারার মাঠ পরিদর্শনে ক্রী

15

দক্ষিণ কলাতলীতে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ

16

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

17

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

18

শক্তিশালী রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

19

লামায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো মেশিন-পাইপ জব্দ

20