. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ার আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় একটি আবাসিক হোটেলে পুলিশের বিশেষ অভিযানে নারী-পুরুষসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গতকাল দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের কালামের সাগরিকা গেইস্ট হাউজ আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়। চকরিয়া থানা পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের কাছ থেকে মালুমঘাট এলাকার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাসের তত্ত্বাবধানে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল হোটেলটিতে অভিযান চালায়।

অভিযানকালে হোটেলের একটি কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, অসামাজিক কার্যকলাপসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে চকরিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ চকরিয়া গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ১,৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, ৭০০ জনকে চিকিৎসা

1

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

2

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

3

বাবাসহ ইরানের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেবোই: সুপ্রিম লিডা

4

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

5

টেকনাফে র‌্যাবের অভিযানে জাদীমুরার ইয়াবা কারবারী মুবারক আটক

6

গভীর সমুদ্রে মৃত্যুঝুঁকি, জীবিত উদ্ধার ১৯ জেলে

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে: ত

9

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি

10

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

11

নির্বাচনে নাশকতা ঠেকাতে রোহিঙ্গাদের ব্যবহার রোধে কঠোর নজরদার

12

কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট

13

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

14

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

15

ভারতে পালিয়েছে হাদির খুনিরা, স্বীকার করলো পুলিশ

16

পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটা

17

জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ৬২৬ ভোটে এগি

18

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

19

কুতুবদিয়ায় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চার পুলিশ সদ

20