. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোটবাজারে সালাহউদ্দিন আহমেদ-বড় ভাই শাহজাহান চৌধুরী ‘আরো বেশি মর্যাদাবান হবেন”

কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে ‘বড়ভাই’ সম্বোধন করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমি আমার বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই,  উনাকে আমি সবসময় সম্মান করি। আমার শ্রদ্ধেয় বড় ভাই ১৯৭৯ সাল থেকে এই এলাকার সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ছিলেন। ইনশাআল্লাহ আপনারা যদি বড় ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন তিনি আরো বেশি মর্যাদাবান হবেন।’

এসময় সভাস্থল মুখরিত হয় ‘শাহজাহান চৌধুরীকে মন্ত্রী চাই’ স্লোগানে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উখিয়ার কোটবাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ।

সাবেক প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তিনি (শাহজাহান চৌধুরী) কক্সবাজার জেলা বিএনপির সবচেয়ে বেশি সময় ধরে সভাপতি। উনার পরিপক্ক বয়স, জনগণকে সেবা দেওয়ার বয়স এবং দলের ত্যাগী নেতা। সুতরাং বারো তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন।  জনগণের দল বিএনপি এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি , বাংলাদেশের পক্ষের শক্তি।  ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিএনপি বাংলাদেশের জনগণের স্বপ্নপূরণ করবে।’

সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, ‘ ধানের শীষ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতীক হিসেবে নিয়েছিলেন কারণ এটি বাংলাদেশের মার্কা, আপমর জনতার মার্কা। অতীতে যেমন আপনাদের সেবক ছিলাম, আমৃত্যু সেবকই থাকবো ইনশাআল্লাহ। ‘

বিশেষ অতিথি হিসেবে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না বক্তব্য রাখেন। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী’র সঞ্চালনায় সভায় এছাড়াও জেলা-উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

প্রসঙ্গত, কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করছেন সালাহউদ্দিন আহমদ। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার বাইরে এসে এই প্রথম তিনি অন্য এলাকায় ধানের শীষের প্রচার অংশ নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

1

টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

2

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

3

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

4

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

5

পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি

6

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকতে জরুরি গণবিজ্ঞপ্তি

7

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক কাউন্সিলর আজাদ ২ দিনের র

8

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

9

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

10

আগের নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন হবে: সিইসি

11

সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে ভেসে এল ৩ মরদেহ

12

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

13

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

14

জাতিসংঘ মহাসচিব হিসেবে ফিফা সভাপতিকে চান ট্রাম্প

15

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

16

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কক্সবাজারে নাগরিক সংলাপ: যা বললেন ব

17

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

18

নাফ নদীতে একের পর এক মরদেহ, ১৩ দিনে টেকনাফে উদ্ধার পাঁচ

19

রামুতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল

20