. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

কুতুবদিয়া প্রতিনিধি :

কক্সবাজারের কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহরিয়ার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার লেমশীখালী জাহালিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার ওই এলাকার মাহাবুব রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাড়িতে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত শাহরিয়ার বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য সংগ্রহ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

1

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান

2

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

3

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হা

4

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

5

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

6

সৈকতে টর্নেডোর তাণ্ডব, ভাঙল অর্ধশতাধিক চেয়ার-ছাতা

7

তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে ভবিষ্যতে গণভোট লাগবে: স্বরাষ্ট্র

8

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

9

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

10

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

11

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

12

নভেম্বরে ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

13

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

14

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

15

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

16

রোহিঙ্গা সংকট অর্থনীতি ও পরিবেশে বড় চাপ তৈরি করছে: সেনাপ্রধা

17

লামায় ২০ নারীর হাতে সেলাই মেশিন, সঙ্গে ফলদ চারা

18

মহেশখালী ঘাটে আগের নিয়মেই টোল আদায় হবে: এমপি আলমগীর ফরিদ

19

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭, আহত ৩৯

20