. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২

বিশেষ প্রতিনিধি

কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে কক্সবাজার সদর হাসপাতাল-এর শিশু ওয়ার্ডের ডেডিকেটেড হাম ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে।

মারা যাওয়া সাত মাস বয়সী শিশুটি মহেশখালীর বাসিন্দা সরওয়ার আলমের কন্যা হিরা মনি। গত ৩০ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম জানান, শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও মুখে ঘাসহ নানা জটিলতায় ভুগছিল। তিনি বলেন, “শিশুটি মুখে খেতে পারছিল না, তাই নল দিয়ে খাওয়ানো হচ্ছিল। তবে অভিভাবক ভুলবশত মুখে খাওয়ানোর চেষ্টা করলে অবস্থার অবনতি ঘটে। পরে বহু চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একটি শিশুর মৃত্যু হয়। তবে ওই শিশুর পরিচয় ও মৃত্যুর সময় সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর প্রথমে মৃত্যুর বিষয়টি অস্বীকার করলেও পরে জানান, শিশুটি হামের পাশাপাশি অন্যান্য রোগেও আক্রান্ত ছিল এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

এদিকে জেলায় হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বাড়ছে। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতাল-এ ৩৫টি শিশু ভর্তি রয়েছে। এছাড়া কক্সবাজার জেনারেল হাসপাতাল-এ আরও তিনজন শিশুর চিকিৎসা চলছে।

চিকিৎসকদের মতে, রোগীর চাপ দ্রুত বাড়ছে। ডা. শহিদুল আলম জানান, হামের জন্য আলাদা ওয়ার্ড ও নার্সিং ব্যবস্থা রাখা হলেও প্রতিদিন রোগী বাড়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার মহেশখালী, হোয়াইক্যং, মিঠাছড়িসহ শহরের কালুরদোকান, পাহাড়তলি ও রুমালিয়ারছড়া এলাকায় হামের প্রকোপ বেশি।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর জানান, হামের টিকা ৯ ও ১৫ মাস বয়সে দুই ডোজে দেওয়া হয় এবং জেলায় প্রায় ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি ঘরে ঘরে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, ৩১ মার্চ পর্যন্ত শুধু কক্সবাজার সদর হাসপাতাল-এ হামে আক্রান্ত হয়ে ১১৯টি শিশু ভর্তি হয়েছে। তবে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র

1

মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

4

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

5

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট

6

জামিন না মঞ্জুর: চকরিয়ার আ.লীগ নেতা সাঈদী কারাগারে

7

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে নিহত ১,

8

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে যুক্ত হলো জুলাই

9

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

10

রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্র

11

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

12

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়

13

শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ ক

14

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

15

সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপ

16

এখন প্রচার চালালে প্রার্থিতা বাতিল, সভা-সমাবেশ নিষিদ্ধ শনিবা

17

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

18

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে

19

কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট

20