. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ায় অপহরণচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান: ৩ ভুক্তভোগী উদ্ধার, গ্রেপ্তার ৫

কক্সবাজারের উখিয়া উপজেলায় অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে তিন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এ সময় পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

র‍্যাব জানায়, গত ৩০ মার্চ উখিয়া থানা-এ দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগের ভিত্তিতে তারা জানতে পারে, অপহৃতদের হ্নীলা ইউনিয়ন এলাকায় আটক রেখে নির্যাতন করা হচ্ছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে অপহৃত আনোয়ার ইসলাম (২৮)কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই অপহরণকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে চিরুনি অভিযানের অংশ হিসেবে ৩১ মার্চ ভোর ৪টার দিকে নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে আরও দুই ভুক্তভোগী আরিফুর রহমান (২৪) ও মারুফুল ইসলাম (১৭)কে উদ্ধার করা হয়। একই সঙ্গে আরও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, পৃথক এসব অভিযানে মোট তিনজন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাঁচজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিক (১৯), সিরাজুল ইসলাম (২০), রবি আলম (২২), আরাফা বেগম (৩৬) ও নূর বেগম (২৮)। তাঁদের অধিকাংশই নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় উখিয়া থানা-এ দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, অপহরণচক্রের মূল হোতাসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

1

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন

2

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে ব

3

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরাতে নীতিগতভাবে রাজি মিয়ানমার

4

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

5

মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি- সাবেক মেয়রের পিতার

6

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

7

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামীকাল

8

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না:

9

সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত সৈকত পরিচ্ছন্নতায় মাসব্যাপী কর্ম

10

আগস্টে বঙ্গোপসাগরে দুই লঘুচাপ, কয়েক অঞ্চলে স্বল্পমেয়াদি বন্য

11

পায়ুপথে ইয়াবা পাচারের সময় হাতেনাতে বিমানযাত্রী আটক

12

হাদি হত্যার ঘটনায় ভারতে ২ জন আটক: ডিএমপি কমিশনার

13

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমা

14

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

15

দরিয়ানগরে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ঢাকা থেকে

16

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট: বিয়ের অনুষ্ঠানে ‘এক পদে’র বে

17

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

18

অর্থ আত্মসাৎ এনসিপি নেতা গ্রেপ্তার

19

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

20