. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে-হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ সামনে আসছে। এ ক্ষেত্রে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে হবে। অবাধ , সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণে প্রশাসনের দৃঢ় ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে।

ড. আযাদ আরও বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়—সে জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, সব কেন্দ্রে সম্ভব না হলে অন্তত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিসিটিভি স্থাপন করা জরুরি। পাশাপাশি মাগুরায় সিসিটিভি স্থাপনের পর তা ভেঙে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করে বলেন, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করাও অপরিহার্য।

ড. আযাদ আরো বলেন, দেশের জন্য স্বাধীন গণমাধ্যম দরকার, সেটা শুধু মুখের কথা নয়, কার্যকরভাবে দেখতে চাই। তিনি নির্বাচনের সময় জনগণ যাতে সঠিক তথ্য পান এবং সকল ভোট প্রক্রিয়া স্বচ্ছ হয়, তা নিশ্চিত করার জন্য গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের নির্বাচনী সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং এই সফর সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, যেসদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন কিম

3

কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ

4

নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

5

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে চিঠি, হাদির

6

নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন

7

কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন

8

কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইটে ভাইস প্রিন্সিপালের ছবিতে ভার

9

মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশ

10

জমি বিরোধের জের: খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ছাত্রদল

11

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

12

পদত্যাগ করেছেন আইজিপি

13

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

17

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

18

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

19

মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি- সাবেক মেয়রের পিতার

20