. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৯০ হাজার ইয়াবা, জঙ্গলে ব্যাগ ফেলে পালালেন চোরাকারবারিরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবির দাবি, অভিযানের সময় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারি ব্যাগ ফেলে জঙ্গলের দিকে পালিয়ে যান।

বুধবার রাত নয়টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)–এর আশারতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার জারুলিয়াছড়িতে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জারুলিয়াছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বিজিবির আভিযানিক দল কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে তাঁরা একটি ব্যাগ ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যান।

পরে ওই ব্যাগ তল্লাশি করে নয়টি কার্টনে বিশেষ কৌশলে রাখা ৮৯ হাজার ৯১৬টি ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে হলুদ রঙের ইয়াবা ছিল ৮৯ হাজার ১৬টি এবং সবুজ রঙের ৯০০টি।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।

সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ইয়াবা উদ্ধারের ঘটনাকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে বিজিবি। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে অভিযান ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

1

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

2

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

3

জামিন না মঞ্জুর: চকরিয়ার আ.লীগ নেতা সাঈদী কারাগারে

4

রামুতে ডাম্পারের ধাক্কা দুই কন্যাশিশুর মৃত্যু

5

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

6

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে

7

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

8

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

11

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

12

সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

13

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

14

নির্বাচন নিয়ে সন্ত্রাস চালাতে চাইলে সমান জবাব দেয়ার আহ্বান জ

15

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

16

নির্বাচন ও গণভোট/ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

17

কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট

18

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

19

রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী

20