. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক শান্তি দিবসে শান্তি র‌্যালি ও আলোচনা

বান্দরবান, প্রতিনিধি

‘শান্তিতে বিনিয়োগ—সবার জন্য, সর্বত্র, প্রতিদিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে শান্তি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা এবং পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি মো. সেলিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি থানার ইনচার্জ হাবুল আলম, উপজেলা এলভিএমএফ সদস্য হামিদা চৌধুরী এবং মংনু মারমা হেডম্যান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা জরুরি। পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি টেকসই ও সহনশীল উন্নয়ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য পারস্পরিক আস্থা, সহনশীলতা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ প্রয়োজন। একই সঙ্গে পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা রক্ষা করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের ব্যানারে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট উদ্যোগের উল্লেখ রয়েছে। সেখানে ‘পার্বত্য চট্টগ্রামে প্রতিবেশব্যবস্থা পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন’ কর্মসূচির কথাও উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইক্যংয়ে প্রাইভেটকারের বাম্পারে লুকানো ১ লাখ ৬ হাজার ইয়াব

1

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

2

টেকনাফে বাস থামিয়ে ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

3

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

4

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

5

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্

6

পেকুয়ার শিলখালী মাদক পল্লীতে পুলিশের বড় অভিযান, মাদক উদ্ধার

7

শহীদ ওয়াসিমের কবরে পেকুয়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

8

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

9

কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৪ জেলের মরদেহ উদ্ধ

10

গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজ

11

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

12

মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

13

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

14

জেলা ছাত্রশক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানো

15

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

16

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্প

17

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে ‘আমরা মহেশখালীবাসী’

18

২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান:

19

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

20