. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনাকবলিত পর্যটকবাহী জাহাজ থেকে দেশি-বিদেশি ৪৪ পর্যটকদের উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। 

তিনি বলেন, গত বৃহস্পতিবার পাইরেটস সুন্দরবন নামের একটি পর্যটকবাহী জাহাজ খুলনা থেকে মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। শনিবার রাত সাড়ে ১০টায় একটি বাল্কহেডের সাথে ধাক্কা খায় জাহাজটি। এ সময় পর্যটকবাহী জাহাজটির একটি অংশ ক্ষতিগ্রস্থ হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। পরে, জাহাজে থাকা একজন পর্যটক বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া থেকে পৃথক দুটি উদ্ধারকারী দল অতিদ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ২ জন চীনা নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। 

অপরদিকে, নৌ-পুলিশ কর্তৃক আরও ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের এনআইডি সংশোধনে শিথিল হচ্ছে প্রক্রিয়া

1

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

2

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না: মোদী

3

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

4

টেকনাফে এসিল্যান্ড ও কানুনগো নেই, ব্যাহত ভূমিসেবা

5

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

6

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না:

7

টেকনাফে বাসচাপায় ২ জনের মৃত্যু, আহত ৮

8

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

9

কর্ণফুলীতে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, ছাঁটাই হাজারো শ্র

10

চাকরির প্রলোভনে কিশোর অপহরণ, উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য

11

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতা

12

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্র

13

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দ

14

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন

15

সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই জামায়াত জোটে যোগদান

16

রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সমর্থন জোরদারে সচেষ্ট বাংল

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

19

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

20