. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এবং জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করা হবে। এনসিপি ও জামায়াত জুলাই গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করার অপচেষ্টা করছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত মাস্টারমাইন্ড আমাদের জুলাইয়ের শহীদরা।

জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ বুকের রক্ত দিয়ে আমাদের কথা বলার ও রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ জুলাইয়ের সব শহীদ আমাদের অনুপ্রেরণা। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারছি। অন্যথায় আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের সব শক্তিকে নিঃশেষ করে দিতো।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে ভিডিও ও অডিও বার্তায় দেশে ফেরার হুমকি দিচ্ছেন। আপনি দেশে আসুন। আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। জুলাই গণহত্যার দায়ে আপনাকে বিচারের মুখোমুখি হতেই হবে।’

জামায়াত ও এনসিপির রাজনৈতিক তৎপরতার সমালোচনা করে তিনি বলেন, ‘এনসিপির সাংগঠনিক সক্ষমতা বিএনপির ১০ ভাগের এক ভাগও নয়। তারপরও তারা যেভাবে পরিস্থিতি তৈরি করছে, তাতে মনে হয় বিএনপির মতো সাংগঠনিক শক্তি থাকলে তারা আওয়ামী লীগের মতো ভয়ংকর হয়ে উঠত। ভবিষ্যতে সাংগঠনিকভাবে শক্তিশালী হলে এনসিপি আওয়ামী লীগের রূপ ধারণ করবে।’

তিনি আরও বলেন, জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিতে চায়। কিন্তু নির্বাচনের ফলেই প্রমাণ হয়েছে গণঅভ্যুত্থানের প্রকৃত শক্তি কারা ছিল। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে থেকে জীবন দিয়েছেন। জনগণ সেই আত্মত্যাগের স্বীকৃতি দিয়েই বিএনপিকে নির্বাচিত করেছে।

রাশেদ খাঁনের এসব বক্তব্য কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

1

বিএমচরে দাঁড়িপাল্লার সমর্থনে জামায়াতের নির্বাচনী পথসভা

2

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ পুল

4

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

5

সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল ব

6

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পিটিয়ে হত

7

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনীতে খুদে ক্রীড়াবিদদের সঙ্গে প্

8

কর্ণফুলীতে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, ছাঁটাই হাজারো শ্র

9

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

10

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দ

11

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশ

12

৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব

13

বিকেএসপিতে ইয়াসেরের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

14

রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর

15

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

16

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

17

রাতের আঁধারে চিংড়ি ঘেরের বিরোধে প্রাণ গেল মঞ্জুর আলমের

18

কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন

19

পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার

20